ঢাকা সকাল ৭:০৩ রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

একটু সাজুগুজু করতে সমস্যা কোথায়: হিমি

বিনোদন ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৬ ৬:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

বর্তমান সময়ের ছোট পর্দার ব্যস্ততম অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। সম্প্রতি ফেসবুক লাইভে এসে একজনের মন্তব্যে বেশ বিরক্তি প্রকাশ করেছেন তিনি। তাকে উদ্দেশ করে শুনিয়ে দিলেন দুকথাও।

লাইভ চলাকালীন কমেন্টের ঘরে একজন লেখেন, চোখে মেকআপ না করলে আপনাকে আরও ভালো লাগত। এমন অযাচিত পরামর্শে কিছুটা বিরক্ত ও হতাশ হন হিমি।

সেই মন্তব্যের কড়া জবাব দিয়ে হিমি বলেন, আপনাদের কিছু না কিছু বলতেই হবে। মেকআপ না করলে বলেন মেকআপ করলে ভালো হতো, আবার করলে বলেন না করলেই ভালো হতো। আসলে কোনোভাবেই সবাইকে খুশি করা যাবে না।

নিজের মেকআপের পক্ষে যুক্তি দিয়ে এই অভিনেত্রী আরও যোগ করেন, আজকের পোশাকের সঙ্গে মিলিয়ে একটু সাজুগুজু করেছি। করতে দেন না, সমস্যাটা কোথায়?

পরবর্তীতে ওই লাইভ ভিডিওর বিশেষ অংশটি নিজের ফেসবুক পেজে রিলস আকারে শেয়ার করেন হিমি। ভিডিওটি মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। হিমির এমন স্পষ্ট জবাবে অনেকেই তার পক্ষ নিয়েছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।