ঢাকা বিকাল ৫:০৯ শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হিলিতে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

উপজেলা প্রতিনিধি
জানুয়ারি ১৮, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে শীতার্ত অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে সীমান্ত ব্যাংক পিএলসির আয়োজনে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবির) অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খাঁন। এ ছাড়াও জয়পুরহাট ব্যাটালিয়ন সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন ও সীমান্ত ব্যাংক হিলি শাখার ম্যানেজার আদনান জাকারিয়াসহ আরো অনেকেই এসময় উপস্থিত ছিলেন।

উপকারভোগী স্থানীয় বাসিন্দা সাইমা বেগম বলেন, ‘আমাদের এলাকায় শীত একটু বেশি। খবর পেয়ে আজ এখানে কম্বল নিতে আসছি। এতে আমি খুবই খুশি। দোয়া করি আল্লাহ যেন বিজিবির ভালো করেন।’

এ বিষয়ে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হোসেন বলেন, ‘আপনাদের সীমান্ত এলাকা হিলিতেই সীমান্ত ব্যাংক আছে। এখানে আপনারা ডিপিএসসহ বিভিন্ন লেনদেন করতে পারেন। কারণ এই ব্যাংকটি আমাদের বিজিবি দ্বারা পরিচালিত হয়ে থাকে। তাই আপনারা সীমান্ত ব্যাংকের প্রতি বিশ্বাস ও আস্থা রাখতে পারেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।