ঢাকা বিকাল ৩:৩০ শুক্রবার, ২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থীসহ ৮ মনোনয়ন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২০, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫টি আসনে বিএনপির এক বিদ্রোহীসহ ৮ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তারা প্রার্থিতা প্রত্যাহার করেন।

মনোনয়ন প্রত্যাহারকারীরা হলেন- গাজীপুর-১ আসন থেকে জাতীয় পার্টির আল আমিন, গাজীপুর-২ থেকে বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. সালাউদ্দিন সরকার, জামায়াতে ইসলামের মোহাম্মদ হোসেন আলী, এবি পার্টির আব্বাস ইসলাম খান ও খেলাফত মজলিশের খন্দকার রুহুল আমিন, গাজীপুর-৩ থেকে এবি পার্টির মো. কৌশিক আহামেদ ও জামায়াতে ইসলামীর মো. জাহাঙ্গীর আলম এবং গাজীপুর-৫ আসন থেকে খেলাফত মজলিশের রুহুল আমিন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।