ঢাকা সকাল ৮:৪৫ রবিবার, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিইসির সাথে বিএনপি মহাসচিবের বৈঠক রোববার

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৭, ২০২৬ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সাথে রোববার (১৮ জানুয়ারি) বৈঠক করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে বিকেল ৫টায় এ বৈঠক হবে বলে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে।

বিএনপি সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের সার্বিক পরিস্থিতি, মনোনয়ন, পোস্টাল ব্যালট ও মাঠ পর্যায়ে কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনায় বিএনপির নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।